সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

পদ্মা সেতুতে নতুন প্রযুক্তি, চলন্ত গাড়ির টোল আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর টোল প্লাজায় সংযোজন হচ্ছে নতুন প্রযুক্তি। চালু হতে যাচ্ছে চলন্ত অবস্থায় গাড়ির টোল আদায় পদ্ধতি রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি)। এ ছাড়াও প্রক্রিয়াধীন রয়েছে হাইব্রিড-টাচ অ্যান্ড গো পদ্ধতি। নতুন এ দুই পদ্ধতি চালু হলে জটলামুক্ত থাকবে টোল প্লাজা।

সংশ্লিষ্টরা জানান, বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা সেতুতে এবার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে টোল প্লাজায়। চলন্ত অবস্থায় গাড়ির টোল আদায় হবে। এ ছাড়াও সেতুতে উচ্চ ক্ষমতার ক্যামেরাসহ বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পদ্মা সেতুতে যান চলাচলে আরও নির্বিঘ্ন করতে প্রযুক্তির সঠিক ব্যবহারের খবরে খুশি ব্যবহারকারীরা। চলন্ত অবস্থায় টোল আদায় শুরু হলে অর্থনীতিতে আরও গতি সঞ্চার হবে। অপেক্ষা করতে হবে না ব্যবহারকারীদের, বাঁচবে সময়।

সেতু সচিব মঞ্জুর হোসেন বলেন, এতদিন পদ্মা সেতুতে কম্পিউটারে টোল কালেক্টর পদ্ধতিতে ম্যানুয়ালি টোল আদায় হচ্ছিল। এ কাজে আরও গতি আনতে বিশ্বের জনপ্রিয় দুটি পদ্ধতিতে টোল আদায় প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। চালু করা হচ্ছে আরএফআইডি এবং হাইব্রিড-টাচ অ্যান্ড গো পদ্ধতি। এভাবে আধুনিক প্রযুক্তিতে টোল আদায় হবে।

বর্তমানে পদ্মা সেতুর টোল আদায় করছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (কেইসি)। পদ্মা সেতুতে ১৫টি লেন দিয়ে টোল আদায় হয়। দুই প্রান্তের টোল প্লাজায় এমন দুইটি আরএফআইডি লেন রয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ