রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভাই নিহত, বোন আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারী চালিত ইজিবাইক ও মোটরসাইকেলে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়ছেন আরও ৩ জন।

শনিবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার গড়ীবপাড়া জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা (২১) পাশ্ববর্তী বিরামপুর উপজেলার জোতবানী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- মাসুদ রানার বোন জিন্নাত রহমান বিথী (১৩), একই এলাকার আজিজার রহমানের মেয়ে মনিরা আক্তার (১৫) এবং সাইফুল ইসলামের ছেলে সাহেদ (২০)।

পুলিশ জানায়, ঈদ উপলক্ষ্যে মাসুদ সহ আহতরা মোটারসাইকেল নিয়ে নবাবগঞ্জের আশুরার বিলের কাঠের সেতু দেখতে যাচ্ছিলেন। পথে গড়ীবপাড়া জামে মসজিদের সামনে আসলে ইজিবাইকেরসাথে সংঘর্ষ হয়। এতে আহত হয় মাসুদসহ বাইকে থাকা তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ঈদে তারা ঘুরতে যাচ্ছিল কাঠের ব্রীজ দেখতে। পথে এ ঘটনা ঘটে। মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ঈদের আনন্দ যেন বিষাদে রূপ না নেয় , ঈদের আনন্দ যেন সবাই পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের নিয়ে যথাযথ ভাবে উপভোগ করতে পারে।দিন শেষে যেন সবাই পরিবারের কাছে ফিরতে পারে সেই লক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধমূলক কার্যক্রম হিসেবে নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এম এম আশিক রেজা ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ