বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

রমজানের শেষ জুমায় বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৪৪৪ হিজরির আখে‌রি জুমায় অংশ নিতে বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে।

শুক্রবার বেলা ১১টা থে‌কে মস‌জি‌দে মুস‌ল্লিরা প্রবেশ কর‌তে শুরু ক‌রেন। সময়ের সাথে সাথে মুস‌ল্লি‌দের আনাগোনা বাড়‌তে থা‌কে। অ‌নে‌কেই প্রখর রোদ উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে ছু‌টে এসেছেন রমজা‌নের শেষ জুমার নামাজ আদায় কর‌তে।

মুস‌ল্লি‌রা জানান, দূরদূরান্ত থে‌কে বায়তুল মোকাররমে নামাজ পড়‌তে আসা‌দের অ‌নে‌কেই একইস‌ঙ্গে টুকটাক কেনাকাটার প‌রিকল্পনা নি‌য়েই এ‌সে‌ছেন। তাদেরই একজন মহাখালীর বা‌সিন্দা মো. ম‌নির জানান, নামাজ পড়‌তে আসা‌টাই মূল উ‌দ্দেশ্য। যে‌হেতু এখা‌নে আস‌ছি টু‌পি ও আতর কিনলাম।
রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা। ইহকাল ও পরকালের মুক্তি কামনায় আজ সারাদেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হচ্ছে। বি‌শেষ ফজিলতময় জুমার জামাতে সাধারণ জামাতের চেয়ে কয়েকগুণ বেশি মুসল্লি অংশ নেন।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা তারই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ