রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে, তদন্ত করা হচ্ছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে, তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৯ এপ্রিল) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগছে। আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে, এটা তদন্ত করা হচ্ছে। কারণ, বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কিনা সেটাই এখন দেখার বিষয়।

তিনি বলেন, সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশের ফরমায়েশি গ্রহণ করা হবে না। সংবিধান অনুযায়ী সবকিছু হবে।

‘বিদেশিদের কাছে নালিশ করেই বিএনপি থেমে থাকেনি, তারা ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘেও যোগাযোগ করার চেষ্টা করেছে। যে দেশে নিজেদের কোনো মানবাধিকার নেই, তারা অন্যদেশকে কীভাবে পরামর্শ দেবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতৃত্বে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। তারা চায় দেশে অস্বাভাবিক সরকার আসুক। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা শেখ হাসিনাকে হঠানোর জন্য উঠেপড়ে লেগেছে। যত বাধা আসুক আমরা প্রতিহত করব।

কাদের বলেন, ইইউ, মার্কিন রাষ্ট্রদূতসহ সবাইকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি জানানো হয়েছে। নির্বাচন হবে সংবিধান মাফিক, পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাসের কালো ছায়ার আশঙ্কা করছে আওয়ামী লীগ। তাই দেশের মার্কেটগুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীর পাহারায় থাকবে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ