সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

যেসব অবস্থায় এতেকাফ ভেঙে দেওয়া ওয়াজিব, না ভাঙলে গুনাহগার হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি সাদেকুর রহমান।।

১.কাউকে পানিতে ডুবে যেতে দেখলে,যদি তাকে উদ্ধার করার মতো কেউ না থাকে। ২. কাউকে আগুনে পুড়ে যেতে দেখলে, যদি তাকে রক্ষা করার মত কেউ না থাকে। ৩.খলীফাতুল মুসলিমীন সকলকে জিহাদে যাওয়ার হুকুম করলে। ৪. জানাজা উপস্থিত হলে, যদি জানাজা পড়ানোর মতো কেউ না থাকে।

৫. আদালতে সাক্ষ্য দেওয়া আবশ্যক হলে, যদি সাক্ষ্য না দেয় তাহলে হকদারের হক নষ্ট হয়ে যাবে। ৬. মসজিদ ভেঙে যেতে শুরু হলে, মসজিদ থেকে বের না হলে দেয়ালের নিচে চাপা পড়ার আশঙ্কা আছে। ৭. নিজে বেশি অসুস্থ হয়ে গেলে,ডাক্তার না দেখালে প্রাণনাশের আশঙ্কা আছে। ৮. নিজ পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে ,ডাক্তার দেখানোর মত কেউ যদি না থাকে।

৯. ঘরের মালামাল চুরি বা লুণ্ঠিত হওয়ার আশঙ্কা হলে,যদি এতেকাফকারী ঘরে উপস্থিত না হয়।
১০. সরকারি কর্মকর্তা এতেকাফকারী কে গ্রেফতার করতে উপস্থিত হলে। উক্ত সূরতগুলোতে এতেকাফ ভেঙে দিবে এবং পরবর্তীতে তা কাযা করে নেবে। ফাতাওয়া শামি-৩/৪৩৭-৪৩৯.ফাতাওয়া আলমগিরি-১/২১২।

যেসব সূরুতে এতেকাফ ভেঙে যাবে। তবে গুনাহ হবে না: ১.কেউ অন্যায় ভাবে মসজিদ থেকে এতেকাফকারিকে বের করে দিলে। তবে সাথে সাথে অন্য কোন মসজিদে ঢুকে গেলে এতেকাফ ভঙ্গ হবে না।

২.পেশাব-পায়খানার জন্য বের হওয়ার পর কোন পাওনাদার তাকে আটক করে রাখলে । এক্ষেত্রে এতেকাফকারী পাওনাদার সহ সাথে সাথে মসজিদে ঢুকে গেলে এতেকাফ ভঙ্গ হবে না।

৩.মসজিদে জামাত কায়েম করার মতো কোনো মুসল্লী না থাকায় এতেকাফকারি মসজিদ থেকে বের হয়ে গেলে। ফাতাওয়া শামি-৩/৪৩৮.ফাতাওয়া আলমগিরি-১/৩১২.

লেখক: মুফতি ও মুহাদ্দিস শেখ জনূরুদ্দীন রহ দারুল কুরআন মাদ্রাসা চৌধুরীপাড়া ঢাকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ