সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে আমরা উৎপাটন করব: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ বাংলাদেশে ডালপালা ছড়িয়েছে, আজকের দিনে শপথ নিতে হবে শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, সাম্প্রদায়িকতার সেই বিষবৃক্ষকে আমরা উৎপাটন করব। এটিই হোক আজকের দিনের অঙ্গীকার। এখানে কোনো আপস নেই।’

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের চেতনা বাংলাদেশের জনগণের চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা। আজকের বাংলাদেশে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমাদের প্রধানতম শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। আজ যারা পহেলা বৈশাখ বিশ্বাস করে না, তারাই সাম্প্রদায়িক। তাদের তত্ত্ব সাম্প্রদায়িকতা, তাদের তত্ত্ব দ্বিজাতিতত্ত্ব, তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।

নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

এ সময় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ