সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

খুলনায় ‘দাদা ম্যাচ’ ফ্যাক্টরিতে যুবক হত্যা, প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

খুলনার বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরিতে স্বপন ব্যাপারী (৩০) হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বুধবার (১২ এপ্রিল) দুপুরে সদর দপ্তর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৬ এর খুলনার অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মোসতাক আহমেদ এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার প্রধান আসামি হোসেন ও কাদের জোয়াদ্দার রাজু।

র‍্যাব জানায়, নিহত স্বপন এবং এলাকার চোর চক্রের সদস্য আসামি হোসেন, রাজু, মিজান ও রানা দীর্ঘদিন ধরে দাদা ফ্যাক্টরির ভেতর বিভিন্ন মালামাল চুরি করে ভাঙারির দোকানে বিক্রি করে মোটা অঙ্কের টাকা উপার্জন করে আসছিল। চোর চক্রের সদস্যদের ভেতরে টাকা পয়সা নিয়ে বনিবনা না হওয়ায় তাদের সঙ্গে স্বপনের বিরোধ সৃষ্টি হয়। গত ১০ এপ্রিল আসামিরা বিভিন্ন জায়গা থেকে চাপাতি, ছুরি নিয়ে দাদা ম্যাচ ফ্যাক্টরিতে আসে। ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফ্যাক্টরির ভেতরে পূর্ব পরিকল্পিতভাবে হোসেন প্রথমে স্বপনকে ধারালো চাপাতি দিয়ে কাঁধে কোপ দেয়। পরে আসামি মিজান স্বপনের শরীরে আরও ৪ থেকে ৫টি কোপ দেয়। মৃত্যু নিশ্চিত করতে আসামি রানা স্বপনের দুই পায়ের রগ কেটে দেয়। মৃত্যু নিশ্চিত হলে আসামিরা পালিয়ে যায় এবং দেশত্যাগের পরিকল্পনা করে। পরে নিহত স্বপনের ভাই বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এ ঘটনায় বুধবার র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে স্বপন হত্যা মামলার প্রধান আসামি হোসেনকে গ্রেপ্তার করে। এর আগের দিন ১১ এপ্রিল একই মামলার আসামি কাদের জোয়াদ্দার রাজুকে গ্রেপ্তার করে র‍্যাব।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ