সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

পবিত্র কাবায় মুষলধারে প্রশান্তির বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গরমে হাঁসফাঁস অবস্থা, এরমধ্যেই হঠাৎ করে সউদী আরবের মক্কা নগরীতে সোমবার (১০ এপ্রিল) মুষলধারে বৃষ্টি ঝরেছে। পবিত্র রমজান মাসে উমরাহ করতে আসা উমরাহকারীরা এ সময় প্রশান্তির বৃষ্টিতে ভিজেছেন।

কাবা চত্বরে বৃষ্টি এবং বৃষ্টিস্নাত মানুষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি প্রকাশ করা হয়েছে মক্কা আঞ্চলিক অফিসের টুইট অ্যাকাউন্ট থেকে। এতে দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যেও ওমরাহ পালন করতে আসা অনেকে তাওয়াফ করে যাচ্ছেন। এছাড়া কেউ কেউ সুন্দর এ মুহূর্তটিকে বেঁছে নিয়েছেন নামাজ ও দোয়ার জন্য।

রমজান মাসে যেহেতু ওমরাহকারীর সংখ্যা সাধারণ সময়ের চেয়ে একটু বেশি থাকে। ফলে এ সময় এমন আবহাওয়া বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই বৃষ্টি নামার পর কাবার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করে। ওমরাহকারীদের ওমরাহ পালনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেটি নিশ্চিত করার চেষ্টা করেন তারা।

এদিকে করোনার সব বিধিনিষেধ তুলে নেওয়ায় এ বছর পবিত্র রমজান মাসে গত দুই বছরের তুলনায় বেশি মানুষ ওমরাহ করতে এসেছেন। এবার সউদী আরবে রমজান মাস শুরু হয়েছে গত ২৩ মার্চ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ মহিমান্বিত এ মাস শেষ হবে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ