সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

নবাবগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর

দিনাজপুরের নবাবগঞ্জে বাসের চাপায় কবির মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতর খালাতো ভাই মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ( ১১ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত কবির মিয়া (১৮) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মানিকবেড়া কুড়ের পাড় গ্রামের মোঃ মিজানুর রহমান ছেলে।

পুলিশ ও নিহতর খালাতো ভাই শাহিন আলম জানান, মোটরসাইকেল যোগে বিরামপুর থেকে নবাবগঞ্জ আসার পথে উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রেখা পরিবহনের বাসকে ( ঢাকা মেট্রো-ব ১৫-৪০৬১) ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে পিছন থেকে ছিটকে পড়ে বাসের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই কবির মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার নবাবগঞ্জ থানায় আনেন, পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, এঘটনায় ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছে, তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ