বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

কুড়িগ্রামে কোরআন অবমাননার অভিযোগে নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ফাতেমা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারী তিলাই ইউনিয়নের আজগর আলী ওরফে আসকার আলীর স্ত্রী।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে ওই নারীকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইসলামী সংগঠন ও মুসল্লীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৯ এপ্রিল) দিবাগত মধ্যরাত ফাতেমা ও তার স্বামীর মধ্যে ঝগড়া হয়। ফাতেমাকে তার স্বামী সন্দেহ করতেন। স্বামীর সন্দেহ দূর করতে ঝগড়ার একপর্যায়ে তিনি কোরআন নিয়ে শপথ করতে যান। এ সময় তার স্বামী গালমন্দ করতে থাকলে ক্ষিপ্ত হয়ে কোরআন ছুঁড়ে ফেলে পদদলিত করেন ফাতেমা।

পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষোভে ফুঁসতে থাকে। এছাড়া কোরআন অবমাননার খবর বিভিন্ন ইসলামী সংগঠনের কাছে ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে উপজেলার পাগলাহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা।

এসময় তারা কোরআন অবমাননাকারীর শাস্তি দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আটক নারীর বিরুদ্ধে কোরআন অবমাননার দায়ে মামলা দায়ের করে আদালত পাঠানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ