সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

খুলনায় নিজস্ব অর্থায়নে ও সেচ্ছাশ্রমে নির্মিত হচ্ছে আল্লাহর ৯৯ নাম সম্বলিত মিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি>

মহান আল্লাহতায়ালার ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর সু-উচ্চ মিনারসহ ঈদগাহ নির্মাণ হচ্ছে সুন্দরবন উপককূলীয় খুলনার পাইকগাছায় উপজেলায়। হতদরিদ্র গ্রামবাসীর অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ঈদগাহটি নির্মিত হচ্ছে উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনির নাছিরপুর গ্রামে।

মহান আল্লাহ ও রাসুল (সাঃ) এর প্রতি গভীর ভালোবাসার নিদর্শন স্বরুপ ঈদগাহটির নির্মাণের উদ্যোক্তা স্থানীয় সাধারণ গ্রামবাসীই।

রমজানের শুরু থেকেই পার্শ্ববর্তী মসজিদে ফজরের নামাজ আদায় করে রোজাদার মুসল্লীরা ঝুড়ি-কোদাল নিয়ে হাজির হচ্ছেন এর নির্মাণ কাজে। খবর পেয়ে উদ্যোক্তাদের উৎসাহের পাশপাশি নির্মাণ কাজ দেখতে প্রতিদিন ভীঁড় জমাচ্ছেন প্রত্যন্ত এলাকার শত শত মানুষ। ব্যাতিক্রমী ধর্মীয় এ নির্মাণ শৈলীর স্বাক্ষী হিসেবে এর নক্সা প্রণয়ন করেছেন, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের প্রকৌশলী সজল মন্ডল।

স্থানীয় গ্রামবাসীকে সাথে নিয়ে বিশিষ্ট সাংবাদিক ও মানবাধীকার কর্মী এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ’র ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগে নির্মাণাধীন ঈদগাহ ও এর ব্যাতিক্রমী দৃষ্টিনন্দন মিনারের কাজ এগিয়ে চলেছে দূর্বার
গতিতে।

এব্যাপারে এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ জানান, নির্মাণ কাজ শেষ হলে এটি হতে পারে দেশের দর্শনীয় ধর্মীয় স্থাপনার অন্যতম একটি।

নির্মাণশ্রমিক ইনামুল ইসলাম জানান, মহান আল্লাহর ৯৯ নাম সম্বলিত মিনারটির উচ্চতা হবে ২৭ ফুট, ২৫ ফুট সুদৃশ্য টাইলস দ্বারা খচিত হবে গোটা মিনার। এছাড়া উপর থেকে বৈদ্যুতিক লাইট দ্বারা কৃত্রিম আলোকরশ্মী সৃষ্টি করা হবে।
যা আল্লাহর নামগুলোর উপর ছড়িয়ে পড়লে তৈরি হবে অন্যরকম দৃষ্টিনন্দন পরিবেশ। পুরো মিনারজুড়ে থাকবে কৃত্রিম আলোর ব্যাতিক্রমী কারুকাজ।

স্থানীয়দের মাধ্যমে জানাযায়, মহান ধর্মীয় স্থাপত্য নির্মাণ কাজের উদ্বোধন করেছেন, স্থানীয় শেখ নেছার আলী। তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভে স্থানীয়রা সামগ্রিকভাবে মিনারসহ ঈদগাহটির নির্মাণ কাজ শুরু করেছেন।

আল্লাহর ৯৯টি নামসহ ব্যাতিক্রমী আয়োজনের ঈদগাহটি বাংলাদেশে প্রথম বলেও দাবি করেন তিনি। এসময় তিনি এর নির্মানকাজ এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ