সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

এক দিনেই ১০ লাখ ওমরাহ পালনকারীর রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সউদী আরবের মক্কা নগরীতে অবস্থিত মুসলমানদের কিবলা পবিত্র কাবা। যেখানে হজ ও উমরার উদ্দেশ্যে প্রতিনিয়ত সারা বিশ্ব থেকে লাখো মুসল্লি ছুটে আসেন আল্লাহর রহমত লাভের আশায়। তবে পবিত্র রমজানে ওমরাহ পালনে আসা মুসল্লিদের দেখা যায় সবচেয়ে বেশি।

১৭ রামাদান ১৪৪৪ হিজরি, গতকাল শনিবার হয়েছে মক্কায় নতুন ইতিহাস। বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনে আসা মুসল্লি এবং সউদী আরবে বসবাসকারীসহ এক মিলিয়ন বা ১০ লাখ ওমরাহ পালনকারীদের গণজমায়েত হয়েছে, যা মক্কার ইতিহাস বলে প্রকাশিত হয়েছে সউদী আরবের স্থানীয় পত্রিকা সউদী গেজেটে ।

সারা বছর সউদী আরবের মক্কায় বিশ্ব মুসলিম উম্মার গণজমায়েত হলেও এবার তার রেকর্ড ছাড়িয়েছে এক মিলিয়নে। যা বিগত রমজানের বছরগুলোতে দেখা যায়নি। করোনা মহামারীর পর এই প্রথম পবিত্র মক্কায় ওমরাহ পালনে একত্রিত হয়েছে মিলিয়ন মুসল্লি। সউদী সরকারের পক্ষ থেকে আগত মুসুল্লিদের মুবারক বাদ জানানো হয়েছে।

দিন দিন পবিত্র মক্কায় বিশ্ব মুসলিম উম্মার উপস্থিতি বলে দেয় ইসলাম শান্তির ধর্ম, যার নিদর্শন বিশ্ব নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় পবিত্র উমরা পালন শেষে লাখো মুসল্লি ছুটে যান পবিত্র মদিনায়। যেখানে শায়িত আছেন বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

-একে