সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

আশরাফুল মাদারিস যশোরে পুরো রমজান ইতিকাফ করছেন শায়খ ইবরাহিম আফ্রিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। পুরো রমজান যশোরের আশরাফুল মাদারিসে ইতিকাফ করছেন শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা শায়খ ইবরাহিম আফ্রিকী।

শায়খ ইবরাহিম আফ্রিকীর ইতিকাফ ঘিরে দেশ-বিদেশের শত শত আলেম জড়ো হচ্ছেন যশোরের আশরাফুল মাদারিসে। আজ সেখানে উপস্থিত হয়েছেন ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লাম আবুল কাসেম নোমানী।

যশোরের প্রতিটি মসজিদে শায়খ ইবরাহিম আফ্রিকীর ইতিকাফকে উপলক্ষ্যে করে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে, আসন্ন পবিত্র রমাযানুল মুবারকে আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) সতীঘাটা, সদর, যশোর-মাদরাসা মসজিদে শায়েখ যাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি- এর বিশিষ্ট খলীফা ও ফকীহুল উম্মত মুফতী মাহমূদ হাসান গাঙ্গুহী রহমাতুল্লাহি আলাইহি- এর জানেশীন হযরত শায়খ ইবরাহীম আফ্রিকী দামাত বারাকাতুহুম মাসব্যাপী ইতিকাফ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ইতিকাফে আরো অংশগ্রহণ করবেন, দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী, ডাভেল মাদরাসার মুহতামিম আল্লামা আহমাদ খানপুরী, আল্লামা রহমাতুল্লাহ কাশ্মিরী, আল্লামা ইউসুফ তাওলভী, মুফতী শফীক বেঙ্গলর, মুফতী সাবীল আহমাদ কাসেমী মাদরাজ ও মাওলানা হাসান মাহমুদ রাজিস্তানীসহ সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আরব-আমিরাত, দুবাই, আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশসহ ২০-২৫ দেশের প্রায় ৩ হাজার মুত্তাকী পরহেজগার আল্লাহ ওয়ালা আলেম ও সাধারণ শিক্ষিত দ্বীনদার ভাইয়েরা অংশগ্রহণ করবেন।

আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) সতীঘাটা, সদর, যশোর মাদরাসার মুহতামিম মাওলানা নাসীরুল্লাহ ইতিকাফে মুসল্লীগণ যেন শরীক হয়ে বুজর্গানেদ্বীনের নূরানী সোহবত লাভে ধন্য হতে পারে সে বিষয়ে সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ