বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

আজ যশোরে এলেন দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। পুরো রমজান যশোরের আশরাফুল মাদারিসে ইতিকাফ করছেন শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা শায়খ ইবরাহিম আফ্রিকী। সেখানে আজ উপস্থিত হয়েছেন দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী।

আজ শনিবার সকালে তিনি যশোরের আশরাফুল মাদারিসে এসে পৌছান। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেন শরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) সতীঘাটা, সদর, যশোর মাদরাসার মুহতামিম মাওলানা নাসীরুল্লাহ। তিনি বলেন, প্রোগ্রাম শেষে আগামী কালই তিনি চলে যাবেন।

এদিকে শায়খ ইবরাহিম আফ্রিকীর ইতিকাফ ঘিরে দেশ-বিদেশের শত শত আলেম জড়ো হচ্ছেন যশোরের আশরাফুল মাদারিসে। আজ সেখানে উপস্থিত হয়েছেন ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লাম আবুল কাসেম নোমানী।

যশোরের প্রতিটি মসজিদে শায়খ ইবরাহিম আফ্রিকীর ইতিকাফকে উপলক্ষ্যে করে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে, আসন্ন পবিত্র রমাযানুল মুবারকে আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) সতীঘাটা, সদর, যশোর-মাদরাসা মসজিদে শায়েখ যাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি- এর বিশিষ্ট খলীফা ও ফকীহুল উম্মত মুফতী মাহমূদ হাসান গাঙ্গুহী রহমাতুল্লাহি আলাইহি- এর জানেশীন হযরত শায়খ ইবরাহীম আফ্রিকী দামাত বারাকাতুহুম মাসব্যাপী ইতিকাফ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ইতিকাফে আরো অংশগ্রহণ করবেন, দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী, ডাভেল মাদরাসার মুহতামিম আল্লামা আহমাদ খানপুরী, আল্লামা রহমাতুল্লাহ কাশ্মিরী, আল্লামা ইউসুফ তাওলভী, মুফতী শফীক বেঙ্গলর, মুফতী সাবীল আহমাদ কাসেমী মাদরাজ ও মাওলানা হাসান মাহমুদ রাজিস্তানীসহ সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আরব-আমিরাত, দুবাই, আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশসহ ২০-২৫ দেশের প্রায় ৩ হাজার মুত্তাকী পরহেজগার আল্লাহ ওয়ালা আলেম ও সাধারণ শিক্ষিত দ্বীনদার ভাইয়েরা অংশগ্রহণ করবেন।

আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) সতীঘাটা, সদর, যশোর মাদরাসার মুহতামিম মাওলানা নাসীরুল্লাহ ইতিকাফে মুসল্লীগণ যেন শরীক হয়ে বুজর্গানেদ্বীনের নূরানী সোহবত লাভে ধন্য হতে পারে সে বিষয়ে সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ