শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওয়ার্ডপ্রেস ৬.২ রিলিজ : শীর্ষ অবদানে বাংলাদেশীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি ওয়ার্ডপ্রেস উন্মুক্ত করেছে ৬.২ ডলফি ভার্সন। এই ভার্সনে বিশ্বের শীর্ষ কন্ট্রিবিউটর হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডব্লিওপি ডেভেলপার।

বিশ্বখ্যাত ওয়ার্ডপ্রেস প্রতিষ্ঠান অটোম্যাটিক এর পরেই জায়গা পেয়েছে ডব্লিওপি ডেভেলপার। শুধু তাই নয়, এই সফলতার কারণে ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউটর তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই এখন বাংলাদেশের অবস্থান।

এবারের ওয়ার্ডপ্রেস ৬.২ ডলফি ভার্সন রিলিজে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন ৬৫ জন কন্ট্রিবিউটর । যার মধ্যে ৩৫ জনই ছিলেন ডব্লিওপি ডেভেলপারের কর্মী। অন্যদিকে প্রথম স্থানে থাকা অটোম্যাটিক থেকে ছিলেন ৮৮ জন। এছাড়াও টেনআপ, অথল্যাব, ইয়স্ট, গুগল, অসাম ইনোভেশন, ডব্লিওপি ইঞ্জিন প্রতিষ্ঠানগুলো থেকেও অনেকে অংশগ্রহণ করেন।

এবারের ভার্সন আপডেটে প্রায় ৬৫টি দেশ থেকে ৬০০ জন কন্ট্রিবিউটর অংশগ্রহণ করেন। যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ছিলো ৯১ জন, বাংলাদেশ থেকে ৬৫ জন, ভারত থেকে ৪৯ জন, জার্মানি থেকে ১৮ জন, যুক্তরাজ্য থেকে ১৪ জন।

ওয়ার্ডপ্রেস এর ৬.২ ভার্সনটি নামকরণ করা হয়েছে আমেরিকান জ্যাজ অল্টো স্যাক্সোফোনিস্ট এবং বাঁশিবাদক এরিক অ্যালান ডলফি জুনিয়রের সম্মানে “ডলফি” নামে । এটি ২০২৩ সালের পরিকল্পিত তিনটি সংস্করণের মধ্যে প্রথম সংস্করণ। এর পূর্বে ২০২২ এর ২ নভেম্বর ৬.১ ভার্সন রিলিজ হয়। কিন্তু কিছু এডিটর ত্রুটি এবং গুটেনবার্গ প্লাগ-ইন এর অসামঞ্জস্যতা থাকার কারণে পুনরায় ১৫ নভেম্বর ৬.১.১ আপডেট ভার্সন এসেছিলো।

এই ৬.২ ডলফি ভার্সনে ইমেজ ব্লক, কভার ব্লক, লিস্ট ব্লক, কলাম ব্লকসহ কিছু ব্লক এর ভিজুয়্যাল এবং এডিটর এর পরিবর্তনসহ প্রায় ৯০০টিরও বেশি পরিবর্তন এবং বাগ সংশোধন করা হয়েছে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ