সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

এপ্রিল ডে’ ইতিহাস : ইসলামী দৃষ্টিকোণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥

ধোঁকাবাজি, প্রতারণা মানুষের নিকৃষ্টতম আচরণগুলোর অন্যতম। প্রতারণা কিংবা ধোঁকাবাজি সমাজের অসৎ মানুষের হাতিয়ার। সত্যপন্থী মানুষেরা কখনো ধোঁকা বা প্রতারণার আশ্রয় নেয় না। কিন্তু ইদানীং ধোঁকা দিয়ে বোকা বানানো রসিকতার এক ধরনের উপাদানে পরিণত হয়েছে। কে কাকে কতটুকু বোকা বানাতে পারে তা নিয়ে সমাজের শিক্ষিতদের মাঝে প্রতিযোগিতাও হতে দেখা যায়। তরুণদের কারো কারো মাঝে ধোঁকা দিয়ে বোকা বানানো এক ধরনের আধুনিকতাও বটে। ধরনটা এমন যে, বোকা বানাতে পারাটা এক বিশাল সফলতা। অন্যকে বোকা বানিয়ে বিজয়ের হাসি হাসতেও কাউকে দেখা যায়। অথচ ধোঁকায় পড়ে বোকা বনে যাওয়া মানুষটি কতটা ব্যথিত হন, কতটা কষ্ট পান, কতটা হেয়প্রতিপন্ন হন তা অনেকেই অনুভব করেন না বরং উল্লাস করেন। ইসলামে এ ধরনের কাজ রসিকতা নয় বরং প্রতারণার শামিল।

সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউবে ইদানীং ট্রল ভিডিও তৈরির প্রবণতা বেশি করে লক্ষ্য করা যায়। যার হাতে ভালো মানের একটি মোবাইল সেট আছে, যিনি ভিডিও এডিটিংয়ের কলাকৌশল জানেন তিনিই ট্রল ভিডিও বানাতে নেমে পড়ছেন। ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সেটা আবার ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছেড়ে দিচ্ছেন। রাস্তা ঘাটে পার্কে চলতে ফিরতে উঠতি বয়সের তরুণদের এমন ট্রল ভিডিও বানাতে হর হামেশা দেখা যাচ্ছে। অথচ যাদেরকে ট্রলের শিকার বানানো হচ্ছে তাদের সাথে রসিকতার নামে ভয় দেখানো, সামাজিক মর্যাদাহানি এবং অপদস্থের ঘটনাই বেশি ঘটছে। যাকে কেন্দ্র করে ট্রলের আয়োজন করা হচ্ছে তিনি আদৌ বিষয়টি পছন্দ করছেন কিনা তার তোয়াক্কা করা হচ্ছে না। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটতে দেখা যায়।

বর্তমান সময়ে ধোঁকা দিয়ে বোকা বানানোর এক আধুনিক সংস্করণ ‘এপ্রিল ফুল ডে’! এ দিনটিকে বোকা বানানোর দিবস হিসেবে পালন করছে একশ্রেণীর তরুণ যুবকেরা। বাংলাদেশের মুসলিম যুবকদেরও কেউ কেউ ‘এপ্রিল ফুল ডে’! পালন করে থাকে। এটা কেউ জেনে পালন করে কেউ না জেনে পালন করে। অথচ এপ্রিল ফুলের প্রকৃত ইতিহাস যদি মুসলমানরা জানতো তাহলে ধোঁকা দিয়ে বোকা বানানোর পরিবর্তে ব্যথিত হয়ে চোখের পানি ফেলতো। বিশ্বব্যাপী ইংরেজি বছরের ১ এপ্রিল ‘মানুষকে বোকা বানানোর দিন’ হিসেবে ‘এপ্রিল ফুল’ নামে পালন করা হয়। এদিন একে অন্যকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মজা করে। পশ্চিমা সমাজে প্রচলিত এ ‘এপ্রিল ফুল’ কালচার বা সংস্কৃতি ইসলামে বিবেক বিবর্জিত ঘৃণিত এক অসà