আওয়ার ইসলাম ডেস্ক:।।
★ পরস্পর ঝগড়াঝাটিতে দুইটি বড় ক্ষতি
وَ اَطِیۡعُوا اللّٰہَ وَ رَسُوۡلَہٗ وَ لَا تَنَازَعُوۡا فَتَفۡشَلُوۡا وَ تَذۡہَبَ رِیۡحُکُمۡ وَ اصۡبِرُوۡا ؕ اِنَّ اللّٰہَ مَعَ الصّٰبِرِیۡنَ সূরা আনফালের ৪৬ নম্বর আয়াতে উপদেশ দেয়া হচ্ছে যে,নিজেদের মধ্যে লড়াইয়ে অনেক বড় বিপদ ডেকে আনে।
ঈমানদারদেরকে পরস্পরে মারামারি ঝগড়াঝাটি করতে নিষেধ করা হয়েছে। আর বলা হয়েছে যে, যদি তারা পরস্পরে লড়াই করে তাহলে দুইটি ক্ষতি হবে।
আর তা হল, ঈমানদার কাপুরষ ও ভীতু হয়ে পড়বে। কেননা যখন একতা আর ঐক্য থাকে তখন প্রত্যেকেই একা হওয়া সত্ত্বেও পুরো দলের শক্তি নিজের মধ্যে অনুভব করে। কিন্তু যখন নিজেদের মধ্যেই হানাহানি হয় তখন কেউ কারো সহযোগী হয় না। দুই, সমীহ শক্তি শেষ হয়ে যাবে, শত্রুর চোখে তোমরা তুচ্ছ ও নীচু হয়ে পড়বে।
★ বিপদাপদে স্থির থাক
اَمۡ حَسِبۡتُمۡ اَنۡ تُتۡرَکُوۡا وَ لَمَّا یَعۡلَمِ اللّٰہُ الَّذِیۡنَ جٰہَدُوۡا مِنۡکُمۡ وَ لَمۡ یَتَّخِذُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ وَ لَا رَسُوۡلِہٖ وَ لَا الۡمُؤۡمِنِیۡنَ وَلِیۡجَۃً ؕ وَ اللّٰہُ خَبِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ সূরা তাওবার ১৬ নম্বর আয়াতে উপদেশ দেয়া হচ্ছে যে, বিপদে ধৈর্য্যধারণ করা উচিত। বিপদ ও মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলো হচ্ছে পরীক্ষা সরূপ।
এজন্যই কুরআনুল কারিমে মুমিন বান্দাদের সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ধারণা করেছ যে, তোমাদেরকে এভাবেই ছেড়ে দেয়া হবে? অথচ আল্লাহতো এখনও তোমাদেরকে পরীক্ষা করেননি যে, কারা তোমাদের মধ্য হতে জিহাদ করেছে এবং আল্লাহ, তাঁর রাসূল ও মু’মিনগণ ছাড়া অন্য কাউকেও অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করেনি? আর আল্লাহ তোমাদের সমস্ত কর্মের পূর্ণ খবর রাখেন।
★ যাকাত প্রদান না করার শাস্তি
وَ الَّذِیۡنَ یَکۡنِزُوۡنَ الذَّہَبَ وَ الۡفِضَّۃَ وَ لَا یُنۡفِقُوۡنَہَا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۙ فَبَشِّرۡہُمۡ بِعَذَابٍ اَلِیۡمٍ
یَّوۡمَ یُحۡمٰی عَلَیۡہَا فِیۡ نَارِ جَہَنَّمَ فَتُکۡوٰی بِہَا جِبَاہُہُمۡ وَ جُنُوۡبُہُمۡ وَ ظُہُوۡرُہُمۡ ؕ ہٰذَا مَا کَنَزۡتُمۡ لِاَنۡفُسِکُمۡ فَذُوۡقُوۡا مَا کُنۡتُمۡ تَکۡنِزُوۡنَ
সূরা তাওবার ৩৪,৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করেনা, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক এক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও।
সেদিন জাহান্নামের আগুনে ঐগুলিকে উত্তপ্ত করা হবে, অতঃপর ঐগুলি দ্বারা তাদের ললাটসমূহে, পার্শ্বদেশসমূহে এবং পৃষ্ঠদেশসমূহে দাগ দেয়া হবে, আর বলা হবেঃ এটা হচ্ছে ওটাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে, সুতরাং এখন নিজেদের সঞ্চয়ের স্বাদ গ্রহণ কর।
★ধন-সম্পদ ও সন্তান-সন্ততি হেদায়েত