বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

মুফতি নূর আহমদের জানাজার নামাজ বাদ আসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাও: হাবিব আল কারিম জামিরি: জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর প্রধান মুফতি ও মুহাদ্দিস হযরত মুফতিয়ে আযম ফয়জুল্লাহ রহ. এর ঘনিষ্ঠ সহচর উস্তাদুল আসাতিজা হযর‍ত আল্লামা মুফতি নূর আহমদ আর নেই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

আজ শুক্রবার রাত ৩.৩০ মিনিটে নগরির একটি প্রাইভেট হাসপাতলে দারুল উলূম হাটহাজারী মাদরাসার বর্তমান বয়োজ্যেষ্ঠ মুরুব্বী, মুহিউচ্ছুন্নাহ, প্রজ্ঞাবান আলেম ও মুফতিয়ে আযম হাটহাজারী মুফতিয়ে আযম আল্লামা ফয়জুল্লাহ রহ. এর প্রতিচ্ছবি ও খলিফা, মুফতী নূর আহমদ ইন্তেকাল করেন।

বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ শুক্রবার বাদ আছর মাদরাসার মাঠে হজরতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মুফতি নুর আহমদ জামিয়ার প্রধান মুফতি ছিলেন। মুজাদ্দিদ এ মিল্লাত মুফতি আজম আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহ এর বিশেষ ছাত্র ও সর্বশেষ খলিফা ছিলেন তিনি।

আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহ এর ফাতওয়া গ্রন্থ বা ফাতওয়া সামগ্রী তিনিই সংকলন করেন। মুফতি আল্লামা শাহ নুর আহমদ রহ জামেয়ার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ হামেদ রহ এর বড় জামাতা ছিলেন। তিনি সুদীর্ঘ কাল জামেয়ার বিভিন্ন পদে আসিন ছিলেন।

দীর্ঘকাল ধরে জামেয়ার নাজেমে দারুল আকামা প্রধান ছিলেন তিনি। কিছুদিনের জন্য তিনি জামেয়ার শিক্ষা সচিব ও ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ