সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

প্রায় ৮ হাজার কেজি ইলিশ পেলো এতিম ও দুস্থরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতু হয়ে ট্রাকে করে ঢাকা নেওয়ার সময় সাত হাজার ৮০০ কেজি জাটকা ইলিশসহ একটি ট্রাক জব্দ করেছে কোস্টগার্ড। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ এ তথ্য নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মার একটি দল শরীয়তপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার ভোরে এসব জাটকা জব্দ করে।

এ সময় জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

বৃহস্পতিবার রাতে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও গরিব-দুস্থদের মধ্যে বণ্টন করা হয়েছে।

-এসআর