সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

দুস্থ অসহায়দের ইফতার খাওয়াচ্ছে সাবআ সানাবিল ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। প্রতি বছরের ন্যায় এ বছর দেশের প্রত্যন্ত ও সুবিধা বঞ্চিত এলাকাগুলোতে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করছে সাবআ সানাবিল ফাউন্ডেশন।

সংস্থাটির মুখপাত্র নাহিদ হাসান রনি জানান, দেশের মোট ২১টি জেলায় তাদের এ কার্যক্রম চলমান। ইতিমধ্যে রমজানের ফ্যামিলি প্যাকেজ ও ইফতারি সামগ্রী ৫৭০টি পরিবারের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়াও ১৮টি মসজিদ মাদ্রাসায় নিয়মিত ইফতারি কার্যক্রম চলছে। যেসব জেলায় ইফতার প্রজেক্টের অনুদান/ ইফতার বিতরণ করা হয়েছে: সিলেট, টাঙ্গাইল, জামালপুর, ঢাকা, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, বরিশাল, কক্সবাজার ,বান্দরবান, খাগড়াছড়ি ,রাঙামাটি, ভোলা, গাইবান্ধা, পটুয়াখালী, চাঁদপুর, বগুড়া, সিরাজগঞ্জ,পঞ্চগড় ও দিনাজপুর।

সাবআ সানাবিল ফাউন্ডেশন দেশের একটি সেবামূলক,অলাভজনক ও অরাজনৈতিক সংস্থা। দেশের প্রত্যন্ত এলাকা কেন্দ্রীক বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করে থাকে। ইয়াতিম ও মেধাবীদের শিক্ষাবৃত্তি, গরীব ও বিধবা পরিবারকে সাবলম্বীকরন,বিশুদ্ধ পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপন,আদিবাসীদের জীবনের মান উন্নয়নসহ দেশের ইমার্জেন্সি সংকটকালীন(করোনা, বন্যা, ঘূর্নিঝড়) বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সংস্থাটির পরিচালক আখতারুজ্জামান বলেন, দেশের ধনাট্যদের সহায়তা পেলে আমাদের চলমান কার্যক্রমে আরো গতি লাভ করবে।

-এটি