সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওসমান আলী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আখতারুজ্জামান (৩৩) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার কুশদহ ইউনিয়নের নবীনগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

নিহত আখতারুজ্জামান পার্বতীপুর উপজেলার ঝাউপাড়া এলাকার মৃত জাকিরুল ইসলামের ছেলে।

ফেরদৌস ওয়াহিদ জানান, আখতারুজ্জামান তার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। এতে নবীনগঞ্জ বাজার এলাকায় এলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হোন তিনি। এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ