সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মসজিদে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় কলেজছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তরার আজমপুর রেলগেটে ট্রেনের ধাক্কায় আহম্মেদ সানি হানিফ (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আজ রোববার (২৬ মার্চ) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা।

উত্তরা আজমপুরের নবাব হাবিবুল্লাহ কলেজের বিজ্ঞান বিভাগ থেকে হানিফের এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

নিহত কলেজ ছাত্র হানিফের বাবা আবুল বাশার বলেন, আমার ছেলে সকালে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।

তিনি আরও বলেন, আমার ছেলে নবাব হাবিবুল্লাহ কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। এই বছরই তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু হলো না। তারা তিন ভাইবোন ছিল। আমার একটাই ছেলে ছিল সে ছিল সবার বড়। আমি কি নিয়ে বেঁচে থাকব আমার তো আর কিছুই রইল না। বর্তমানে আমরা দক্ষিণখান থানার পূর্ব মোল্লারটেক এলাকায় পরিবার নিয়ে থাকি। আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানার বিরই গ্রামে।

এএসআই সানু মং মারমা বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আমরা এক তরুণকে মৃত অবস্থায় পাই। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় অসাবধানতাবশত এই ঘটনা ঘটে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ