সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

তারাবি শেষে ফেরার পথে যুবক খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় মাসুদুর রহমান (৪১) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শনিবার (২৫ মার্চ) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে এ ঘটনা ঘটে। মাসুদুর ওই ইউনিয়নের ফুলছড়ি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মাসুদুরের ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মো. শামীম ও দেলোয়ার হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, শনিবার রাতে বালুটিলা মসজিদ থেকে তারাবির নামাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মাসুদুর। বালুটিলা বাজারে তার গাড়ি গতিরোধ করে অভিযুক্তরা। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী ঢাকা পোস্টকে বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ