বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মুরগির দাম না কমালে আইনি ব্যবস্থা: ভোক্তা অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পোলট্রি মুরগির অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে প্রয়োজনীয় তথ্যাদিসহ করপোরেট কোম্পানিগুলোকে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনথ্যায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও সতর্কসংকেত দিয়েছে তারা।

বুধববার (২২ মার্চ) এক চিঠিতে এ নির্দেশ প্রদান করা হয়। চিঠিতে কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ এবং প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারির নাম উল্লেখ রয়েছে।

চিঠিতে বলা হয়, গত ৯ মার্চ এক সভায় পোলট্রি মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা যৌক্তিকমূল্যে পোল্ট্রি মুরগি বিক্রি করবেন মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হলেও বাজারে তা পরিলক্ষিত হয়নি। বরং আরও অধিকমূল্যে তা বিক্রি হচ্ছে, যা ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ২১ (খ) ধারা’ অনুযায়ী ভোক্তা অধিকার বিরোধী অপরাধ।

এর আগে ৯ মার্চ পোলট্রি মুরিগি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সাথে অধিদপ্তরের সভাকক্ষে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়। ওই সভায় পোলট্রি মুরগি উৎপাদন ব্যয় করপোরেট পর্যায়ে ১৩০ টাকা থেকে ১৪০ টাকা ও প্রান্তিক খামারি পর্যায়ে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা, যা খুচরা পর্যায়ে ২০০ টাকার অধিক নয় মর্মে মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ অবহিত করে।

তবে বুধবার সরেজমিনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি কর্তৃক যৌথ তদারকিকালে ২৭০ টাকা পর্যন্ত কেজিতে মুরগি বিক্রি করতে দেখা যায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ