বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

রমজানে মক্কা থেকে বাংলাসহ ১০ ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাসে বাংলাসহ বিশ্বের ১০টি ভাষায় বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ। ইসলামের সুমহান বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়। রমজানবিষয়ক এসব প্রগ্রাম সরাসরি সম্প্রচার করা হবে জানিয়েছেন পরিষদের ভাষা ও অনুবাদ বিভাগের আন্ডার সেক্রেটারি আহমেদ বিন আবদুল আজিজ আল-হামিদি।

জেনারেল প্রেসিডেন্সির এই কর্মকর্তা জানিয়েছেন, পবিত্র রমজান মাসের প্রতিদিন ২০ মিনিট করে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। নবীজি (সা.)-এর জীবনী, হাদিস শরিফ থেকে শিক্ষা ও রমজানের শেষ ১০ দিনের মর্যাদাসহ বিভিন্ন বিষয় প্রগ্রামের আলোচ্য বিষয়গুলোর মধ্যে আছে। ধারাবাহিক এই প্রোগ্রাম বিশ্বের ১০টি ভাষায় অনুবাদ করে এফএম রেডিও ও জেনারেল প্রেসিডেন্সির ডিজিটাল প্ল্যাটফর্ম মানারাতুল হারামাইন সম্প্রচার করা হবে।

আহমেদ বিন আবদুল আজিজ আরো জানান, বিশ্বের অনারব মুসলিমদের কাছে হারামাইনের বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত তারা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মুসলিমদের ধর্মীয় জ্ঞানকে সমৃদ্ধ করা এবং ইসলামবিষয়ক আলোচনা প্রচার করতে চান। যেসব ভাষায় আলোচনা অনুবাদ সম্প্রচার করা হবে তা হলো ইংরেজি, ফ্রেঞ্চ, উর্দু, ফারসি, মালাই, তার্কিশ, চায়নিজ, বাংলা, হাউসা ও রুশ। তা ছাড়া প্রতি শুক্রবার জুমার খুতবা এবং হজের সময় আরাফা প্রাঙ্গণে প্রদত্ত খুতবাও এসব ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হয়। শ্রবণপ্রতিবন্ধীদের জন্যও ইশারা ভাষায় অনুবাদের ব্যবস্থা রয়েছে। সূত্র : হারামাইন ওয়েবসাইট

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ