সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৫৩ বছর দায়িত্ব পালন: মসজিদের ইমামকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন।।।
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ হাসান সাহেবের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মসজিদের ইমাম হাফেজ মোঃ হাসান সাহেবকে বিদায় জানাচ্ছেন মসজিদের কমিটির নেতৃবৃন্দ। দীর্ঘ ৫৩ বছর এক মসজিদে ইমামের দায়িত্ব পালনের পর ওই ইমামকে সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে। বিদায়কালে ১০ লাখ টাকা, ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়।

শনিবার ১৮ মার্চ উপজেলার গোসিংগা মধ্যমবাজার বেলা ৩ টার সময় মসজিদের ইমাম হাফেজ মোঃ হাসান সাহেবকে এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গোসিংগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার ইসমাঈল আওয়ার ইসলামকে বলেন, আমার জানামতে ৫৩ বছর দায়িত্ব পালনকালে এক দিনও ছুটি নেননি ইমাম। আমাদের ইমাম সাহেবকে সংবর্ধনার মাধ্যমে সন্মানি দিয়ে বিদায় দেওয়ায় সত্যিই ভালো লাগলো।

ওই সময় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাইদুর রহমান শাহীনের সভাপতিত্বে ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল আলম প্রধান।

বিশেষ মেহমান আল্লামা আশেকে মোস্তফা সাহেব ও হযরত মাওলানা মোঃ হাফিজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গোসিংগা বাজার কমিটির সভাপতি বোরহান উদ্দিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ