বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

পিরোজপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসচাপা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পিরোজপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসচাপায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।

আজ শুক্রবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পিরোজপুর-চরখালী সড়কের শংকরপাশায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮)।

পুলিশ জানায়, বিকেলে একটি নসিমনে করে বাগেরহাট থেকে বরগুনার পাথরঘটায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। ওই নসিমনে ২২ জন ছিলেন। বিকেল ৫টার দিকে নসিমনটি সদর উপজেলার শংকরপাশা সড়কে পৌঁছালে মঠবাড়িয়া থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে এসে নসিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যুর হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হন। বাকিদের খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল বলেন, ঘটনাস্থলে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়। বাকিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আহত অবস্থায় চারজনকে আনা হয়েছিল। এদের মধ্যে মো. ইয়াসিন মিনা নামে একজনের মৃত্যু হয়। বাকিদের খুলনায় পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ