মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রমজানে ব্যবসায়ীদের সং‌যমী হওয়ার আহ্বান বা‌ণিজ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজানকে সাম‌নে রে‌খে ব্যবসায়ীদের সং‌যমী হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বুধবার (১৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বি‌ভিন্ন দেশে নানা উৎসবে অনেক ছাড়ের ব‌্যবস্থা থাকে। তারা অল্প লাভ করেন। আমাদের দেশে তার উল্টো। সামনে রমজান মাস, আপনারাও একটু সং‌য‌মী হোন। অল্প লাভ ক‌রুন।’

টিপু মুনশির বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের বাজারে বেশকিছু পণ্যের দাম বেশি। আর এ সংকটে কিছু সুযোগসন্ধানী ব্যবসায়ী অবৈধভাবে পণ্য মজুত করে বাজার আরও অস্থিতিশীল করার চেষ্টা করছেন।’

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়সহ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকতে হবে বলে মন্তব্য করে তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনা কমিটিগুলো রমজানে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পণ্য কেনার পর ভোক্তাকে বিক্রির রসিদ দিতে হবে। রসিদ না দেয়ার অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়টি যথাযথভাবে তদারকি করা হবে।’

এদিকে ভোক্তারা যেন একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনেন, সে বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রতি জোর দিয়েছেন টিপু মুনশি।

মন্ত্রী বলেন, ‘রমজান মাসের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য মজুত রয়েছে। পণ্য সংকটের কোনো আশঙ্কা নেই। কোনো পণ্যের ঘাটতি নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে। ভোক্তারা যদি চাহিদার বেশি পণ্য না কেনেন ও একবারে এক মাসের পণ্য না কেনেন তাহলে বাজারে পণ্যের ওপর কোনো চাপ পড়বে না।’

পাশাপাশি পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার চেষ্টা করছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফ‌বি‌সি‌সিআই) সভাপ‌তি ‌মো. জ‌সিম উদ্দিন ও কন‌জুমারস অ্যাসো‌সি‌য়েশ‌নের অব বাংলা‌দে‌শের সভাপ‌তি গোলাম রহমান। এছাড়া বা‌ণিজ‌্য মন্ত্রণাল‌য়ের সি‌নিয়র স‌চিব তপন কা‌ন্তি ঘোষের সভাপ‌তিত্বে জাতীয় ভোক্তা অধিকা‌র অধিদফতারের মহাপ‌রিচালক এ. এইচ. এম. স‌ফিকুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ