মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হজ প্যাকেজ সংশোধনে আবারও লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের হজ প্যাকেজ সংশোধন করতে ধর্ম মন্ত্রণালয় ও হজ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার (১২ মার্চ) হাবিবুর রহমান, আব্দুল আজিজ ও আব্দুল হাইয়ের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল এ নোটিশ পাঠান।

নোটিশটি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বলাকা বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়।

এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী।

নোটিশে বিমানভাড়া কমানোসহ হজ প্যাকেজ সংশোধন, পরিবর্তন ও পুনর্নির্ধারণ করে নতুন প্যাকেজ ঘোষণার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট কিনতে বাধ্য করা হয়। যা যাত্রীদের স্বাধীনতা খর্ব করা হয়। এ নিয়মেও পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ৬ মার্চ হজ প্যাকেজ সংশোধন করে সর্বোচ্চ ৪ লাখ টাকা নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান এ নোটিশ পাঠিয়েছিলেন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ