সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

অজু করার সময় লঞ্চ থেকে পড়ে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-রাঙ্গাবালী রুটে লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় যাত্রী সাইফুল বিশ্বাসের (২৬) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আজ রোববার (১১ মার্চ) বেলা ১১টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার আউলিয়াপুর-সংলগ্ন তেতুলিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুলের বাড়ি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে। তিনি ওই গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ও নৌ পুলিশের ইনচার্জ মো. সুরুজ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তারা জানান, রোববার সকালে তেঁতুলিয়া নদীর চঙ্গারচর নামক এলাকায় জেলেরা একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ সাইফুলের পরিবার শনাক্ত করেছেন।

উল্লেখ্য, ঢাকায় তরমুজ বিক্রি করে বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে সাইফুল তার বাবা ও ভাইয়ের সঙ্গে ঢাকা-রাঙ্গাবালী নৌরুটের পূবালী-৫ নামের লঞ্চযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে শুক্রবার ভোর পাঁচটার দিকে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে বীজ ভান্ডার-সংলগ্ন তেতুলিয়া নদী অতিক্রমকালে ফজরের নামাজের জন্য লঞ্চের পেছনের দিকে অজু করতে গিয়ে নদীতে পড়ে যায় সাইফুল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ