শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সকালে ঘুম থেকে ওঠে যে কাজগুলো করবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠে আমরা যেসকল কাজ করি এদের মাঝে বেশ কিছু কাজ করা মোটেও ঠিক নয়। তবে একটু সতর্কভাবে কাজ করলেই এগুলো ঠিকভাবে করা সম্ভব। একই সাথে সেইসব কাজগুলো ঠিকভাবে করতে পারলে এতে দিনটি ভালো করাও সহজ হবে।

জেনে নিন সকালে ঘুম থেকে ওঠে যেসব কাজগুলো করবেন না

সোশ্যাল মিডিয়া থেকে দূরে: ফেসবুক, টুইটার অনেকের কাছে নেশার মতো। তাদের তো বটেই, অন্যদেরও ঘুম থেকে উঠে অনেকটা সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে না কাটানোই ভালো। এর ফলে কর্মক্ষমতা কিছুটা লোপ পায়। দিন শুরুর আগেই কর্মক্ষমতা কমানোর কী দরকার?

স্নুজ বাটনে চাপ না দেয়া: যদি ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম সেট করেন ও সকালে সেই অ্যালার্ম বাজলেই তার ‘স্নুজ’ বাটনে চাপ দিয়ে আবার ঘুমাতে থাকেন তাহলে তা কয়েকটি কারণে ক্ষতিকর। কারণ এতে চাপ দেয়ার পর আবার ঘুমালে তা আপনার ভাল ঘুমের ব্যাঘাত ঘটায়। দেহের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

উঠেই কফি না খাওয়া ও ধূমপান না করা: সকালে ওঠে কফির সুগন্ধ সবারই ভালো লাগে। নিউট্রিশনিস্টরা জানাচ্ছেন, যতই আমরা মনে করি না কেন সকালে কফি এনার্জি জোগায়, তা আসলে কর্টিসল বা স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়ায়। ঘুম থেকে ওঠার কয়েক ঘণ্টা পর্যন্ত কফির প্রয়োজনই হয় না। অনেকেরই সকালে উঠেই ধূমপান করার অভ্যাস থাকে। সকালে দিন শুরু করার জন্য ধূমপানের ওপর নির্ভরতা ছাড়ুন। এতে ক্যান্সারের ঝুঁকি বাড়ে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ