বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে পর্যটক নিহত, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের খাসরাং রিসোর্টের পাশে পর্যটকবাহী চাঁদের গাড়ি গভীর খাদে পড়ে ফারদিন হাছান বিশাল (৩৫) নামে এক পর্যটক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৩ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারদিন হাছান বিশালের বাড়ি ঢাকার শ্যামপুর বলে জানিয়েছে পুলিশ। তিনি ট্যুরিস্ট গাইড বলে জানা গেছে। এতে আরও ৭ পর্যটক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

খাস্রাং হিল রিসোর্টের সহকারী ব্যবস্থাপক প্রদীপ চাকমা বলেন, বিকেলে ৮/১০ জন পর্যটক নিয়ে একটা চাঁদের গাড়ি কংলাক পাহাড়ের দিকে যায়। ফেরার পথে গাড়িটি পাহাড়ি পথে উঠতে না পেরে খাদে পড়ে যায়। এতে একজন মারা গেছেন বলে শুনেছি। আহতদের উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাড়িটি এখনো খাদেই আছে।

সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুর্টঘনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৫টার দিকে কংলাক পাহাড় থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে পর্যটক ফারদিন হাছান বিশালের মৃত্যু হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ