সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

লন্ডন মসজিদের অনন্য উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনন্য এক উদ্যোগ গ্রহণ করেছে উত্তর লন্ডনের একটি মসজিদ।

গতকাল রোববার (২৬ ফেব্রুয়ারি) থেকে তুর্কি এ মসজিদটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল গঠনের কাজ শুরু করেছে। খবর আনাদোলুর।

বাড়ি থেকে তৈরি করে আনা তুরস্কের ঐতিহ্যবাহী খাবার বিক্রি করে তহবিল গঠন করা হচ্ছে। লন্ডনের স্টোক নিউইংটনে অবস্থিত আজিজিয়া মসজিদ কর্তৃপক্ষ রোববার থেকে অর্থ সংগ্রহের কাজ করছে।

মসজিদটির ইমাম আবু বাকের তেজগেল বলেন, এখান থেকে সংগ্রহ করা অর্থ তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে পাঠানো হবে।

প্রতি বছর মসজিদ কর্তৃপক্ষ এ ধরনের তুর্কি খাবার ও পিঠা উৎসবের আয়োজন করে থাকে। এ বছর এর অর্থ দেওয়া হবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কাছে।

মসজিদের ইমাম বলেন, তুরস্কে এ পর্যন্ত ৫১ হাজার মার্কিন ডলার এবং ৫০ হাজার টন খাবার পাঠানো হয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ