সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

গরমে শরীর সুস্থ রাখতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিন দিন শীত কমতে শুরু করছে। যার ফলে তাপমাত্রা বেড়ে গরম বাড়ছে। গরমে নিশ্বাস-প্রশ্বাস ত্যাগ ও গ্রহণ করতে কষ্ট হয়। ঘর থেকে বের হলেই ঘেমে শরীরে ক্লান্তি ভাব আনে। এতে অনেকেরই পেটের সমস্যাসহ বিভিন্ন ধরনের রোগ-জীবাণুর সমস্যা দেখা দিতে পারে। দেহ মন সুস্থ সতেজ রাখার জন্য এমন খাবারই গরমের সময় খেতে হবে।

বিশেষজ্ঞরা বলেছেন, প্রচন্ড গরমে ঘামের সঙ্গে সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যায়। সে কারণে পানিস্বল্পতা দেখা দেয় এবং দুর্বলতা বোধ হয়। এ জন্য কিছুক্ষণ পরপর লবণ ও লেবুর রস দিয়ে পানি পান করা প্রয়োজন। পানি দেহের ভেতরটাকে পরিশোধিত করে। এ সময় ইসবগুল, তুকমা, তরমুজ, বেল, তেঁতুল, কাঁচা আম দিয়ে শরবত করে খাওয়া যেতে পারে।

জেনে নিন গরমে শরীর সুস্থ রাখতে যেসব খাবার খাবেন:

১. খালি লেবু বা লেবুর শরবত খেলে শরীরের জন্য ভালো।

২. পানি পান করতে হবে দিনে ১০/১২ গ্লাস।

৩. প্রতিদিন তাজা ফল খাওয়ার অভ্যাস করা দরকার।

৪. তরমুজ তৃষ্ণা মেটায় এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, লাইক্লোপেন ও বিটা ক্যারোটিন। যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

৫. প্রচন্ড গরমের সময় শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায় বলে খেতে হবে ডাব, শসা, আম, তরমুজ ইত্যাদি। এ ছাড়া পানিজাতীয় সবজি যেমন পটোল, ঝিঙ্গা, চিচিঙ্গা, লাউ, এসব খাবার হালকা তেলে রান্না করে খেতে হবে।

৬. এড়িয়ে যেতে হবে ডুবো তেলে ভাজা খাবার এবং গুরুপাক খাবার।

৭. লবণ দিয়ে কাঁচা আম খেলে উপকার পাওয়া যাবে। হিটস্ট্রোক থেকে রক্ষা পাওয়া যাবে।

৮. ডাবের পানি খুবই উপকারী। এতে আছে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, ক্লোরিন ও ফসফরাস।

৯. প্রচন্ড রোদে গরমে ঘুরে আসার পর অতিরিক্ত ফ্রিজের ঠান্ডা পানি অথবা খাবার খাওয়া উচিত নয়। এতে আরাম হলেও শরীরের তাপমাত্রা তারতম্যের জন্য ঠাণ্ডা লেগে যেতে পারে।

১০. গরমের সময় সব ধরনের মাছ অঙ্কুরিত-ছোলা-মুগ খেলে ভালো হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ