সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

আয়রনের ঘাটতি দূর করতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীরের জন্য আয়রন খুবই গুরুত্বপূর্ণ। শরীরে আয়রনের ঘাটতির কারণে নানা ধরনের সমস্যা হয়। একই সাথে শরীরে আয়রনের অভাবের কারণে রক্তের পরিমাণও কমে যায়। এতে নানান ধরনের সমস্যাও দেখা দিতে পারে। তাই খাদ্যতালিকায় এমন কিছু সবজি অন্তর্ভুক্ত করা উচিত যাতে শরীরে আয়রনের ঘাটতি দূর করা যায়।

জেনে নিন আয়রনের ঘাটতি দূর করতে যেসব খাবার খাবেন:

বিটরুট- বিটরুট শরীরের জন্য বিশেষভাবে উপকারী। এতে প্রচুর আয়রন, সোডিয়াম ও ক্যালসিয়াম পাওয়া যায়। তাই প্রতিদিন বিটরুট খেলে ত্বক সুস্থ থাকার পাশাপাশি শরীরে রক্তের পরিমাণও বৃদ্ধি পায়।

ব্রকলি- শরীরের জন্য খুবই উপকারী ব্রকলি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন সি ইত্যাদি পাওয়া যায়। ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে ব্রকলি খেতে পারেন। সবজি, সালাদ অথবা সবজি হিসেবে ব্রকলি খাওয়া যায়। ব্রকলি হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং দুর্বলতার সমস্যা দূর করে।

পালং শাক- পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, সোডিয়াম ও পটাশিয়াম। এ শাক খাবারে আয়রন অন্তর্ভুক্ত করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এবং ওজন কমাতেও সাহায্য করে। পালং শাক শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। শরীরকে সুস্থ রাখতেও এ শাক দারুণ কার্যকর।

মটর শুটি- শীতকালে বাজারে প্রচুর পরিমাণে সবুজ মটর বা মটর শুটি পাওয়া যায়। সবুজ মটর শরীরের জন্যও খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে আয়রন, সোডিয়াম পাওয়া যায়। ডাল খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও মজবুত হয়।

-এসআর