সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

রাশিয়া যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া সফরে যাচ্ছেন। সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। ইউক্রেন সংঘাত নিরসনে বেইজিং যখন নেতৃত্বের ভূমিকায় আবির্ভূত হওয়ার চেষ্টা করছে, তখন এমন সিদ্ধান্তের কথা জানা যায়।

বিষয়টি সম্পর্কে অবহিত- এমন সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল মঙ্গলবার এ দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এপ্রিল কিংবা মে মাসের প্রথম দিকে মস্কো যেতে পারেন চীনা প্রেসিডেন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, সূত্রগুলো দাবি করেছে— শি জিনপিং ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে একটি বহুদলীয় শান্তি আলোচনার আয়োজন করতে পারেন। তার আগে পুতিনের সঙ্গে শীর্ষ পর্যায়ের এ বৈঠক করতে চান তিনি।

এর আগে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ঘোষণা দেন যে, ইউক্রেন সংকট নিরসনে বেইজিং একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইতোমধ্যে এ সংক্রান্ত আলোচনার জন্য বেইজিং সফরে গেছেন ওয়াং ই।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ