সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত একজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল সাতটায় সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আহত জাহিদ হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছলে চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের যাত্রীবাহী বাস তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ও সিএনজিচালক পালিয়ে যান।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অটোরিকশাটি উদ্ধার করতে পারলেও যাত্রীবাহী বাসটি আটক করতে পারেনি।

এদিকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- যাত্রী হাবিব বেপারী (২৬), নেছার হাওলাদার (৪০) এবং মাহবুব প্রধানিয়া (৫০)। তাদের মধ্যে নেছারের বাড়ি চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামে। হাবিব বেপারীর বাড়ি মতলব দক্ষিণের ধুলাইতলীতে এবং নিহত অপর যাত্রী মাহবুব প্রধানিয়ার বাড়ি চাঁদপুর সদরের বিষ্ণুপুরে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ