সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৭ তম মারকাজি ইমতেহান শুরু হয়েছে।

জানা যায়, আজ ২২ ফেব্রুয়ারী (বুধবার) শুরু হওয়া এই মারকাজি ইমতেহান চলবে ২ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত। ৯ টি স্তরে ১৩১৫৫ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষার মারকাজ সংখ্যা ১১৪ টি।

এদিকে পরীক্ষা সুন্দরভাবে পরিচালনার জন্য গওহরডাঙ্গা মাদরাসার নায়েবে মুহতামিম ও বোর্ডের ১নং নির্বাহী সদস্য মুফতি উসামা আমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরীক্ষা মনিটরিং করছে। পরীক্ষার হল পরিদর্শনের জন্য কেন্দ্রীয়ভাবে একটি পরিদর্শন দল ও থানা ভিত্তিক পরিদর্শন দল গঠন করা হয়েছে। যারা পরীক্ষার হল গুলো পরিদর্শন করবে।

উল্লেখ্য, গওহরডাঙ্গা শিক্ষা বোর্ড অনলাইন পদ্ধতিতে QR বার কোর্ডের মাধ্যমে পরিক্ষা নিয়ে থাকে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ