মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, দুই শিশু গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে দুই শিশু।

আজ বুধবার দুপুরে ক্যাম্পের ৫৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিশু দুটিকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলো—ক্যাম্প-৮ ডব্লিউর ব্লক এফের সাফ ব্লক এ/৫৮ এর বাসিন্দা ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) এবং আবদুল ফয়েজের ছেলে আবুল ফয়েজ (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় দুপক্ষ ১০-১৫ রাউন্ড গুলি চালিয়েছে। ওই সময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়। বর্তমানে ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এপিবিএন সদস্যরা জানিয়েছেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, শিশু হাফসার পেছন পাশে কোমরের উপরে গুলি লেগেছে, আর ফয়েজের লেগেছে ডান পায়ে। বর্তমানে ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ