সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

আজকালের মধ্যে বেফাকের প্রবেশপত্র হাতে পাচ্ছে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: আজ ও আগামীকালের মধ্যে আসন্ন ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র হাতে পাচ্ছেন কওমি মাদরসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র এ বছরের শিক্ষার্থীরা।

বেফাকের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক জানান, গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বেফাকের সবগুলো কেন্দ্রে প্রবেশপত্র পাঠানো হয়েছে।

এদিকে বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ সূত্রে জানা যায়, বেফাকের নির্ধারিত কেন্দ্র থেকে আজকালের মধ্যেই মাদরাসাগুলো প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। এরপরই শিক্ষার্থীরা ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ১৯ জানুয়ারি ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার বালিক ও বালিকা শাখার রুটিন প্রকাশ করে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

রুটিন মতে, চলতি মাসের ২২ তারিখ (বুধবার) থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে শুক্রবারসহ ৮দিন ব্যাপী। পরীক্ষা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। তবে ২৪ মার্চ শুক্রবার শুধু ফযিলতের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা সাড়ে ১১টায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ