শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। তার নাম নুর কায়েস (২৫)। অপর ঘটনায় আবদুর রহিম (৩৮) নামে এক হেডমাঝি গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার প্রত্যক্ষদর্শী কয়েকজন রোহিঙ্গা জানিয়েছেন দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ৮ ইস্ট ব্লক বি-৫৭ এলাকায় আরাফাত হোসেন নামে এক আরসা সদস্য নুর কায়েসের মাথার বাম পাশে গুলি করে পালিয়ে যান।

পরে গুলিবিদ্ধ নুরকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তিনি মারা যান। নিহত নুর ওই ব্লকের নজুমউদ্দীনের স্ত্রী।

নিহতের পরিবারসূত্রে জানা যায়, তাদের পরিবারের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। একই দিন অপর এক ঘটনায় সকাল সাড়ে ১১টার দিকে ময়নারঘোনা ক্যাম্প-১২ এর এইচ-৪ ব্লকে মুখোশ পরা ৪-৫ জন দুষ্কৃতকারী হেডমাঝি মো. আবদুর রহিমের (৩৮) মাথায় গুলি করে পালিয়ে যায়।

এতে সে গুরুতর আহত হলে তাকে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আহত আবদুর রহিম ক্যাম্প-১২ এর এইচ-৪ ব্লকের বাসিন্দা।

এ ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমদ।

বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ টহল জোরদার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ