সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

মেয়ের ‘মৃত’ ধর্ষককে জীবিত খুঁজে বের করলেন সাহসী মা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেয়ের ধর্ষককে মৃত বলে মাকে জানিয়েছিল বিহার কর্তৃপক্ষ। আসামি মৃত হওয়ায় যথারীতি সেই ধর্ষণ মামলা বন্ধ করে দেওয়া হয়। তবে কর্তৃপক্ষের এই কথায় আস্থা রাখতে পারেননি নির্মমতার শিকার হওয়া মেয়েটির মা। কর্তৃপক্ষের দাবি নিয়ে তিনি পাল্টা প্রশ্ন তোলেন। এরপর নিজ দায়িত্বে ধর্ষককে খুঁজে বের করেন এবং পুনঃরায় চালু হয় ধর্ষণ মামলাটি।

বিবিসির অনুসন্ধানে জানা যায়, গেল বছরের ফেব্রুয়ারি মাসে গঙ্গার ধারে এক ব্যক্তিকে শেষকৃত্যের জন্য নিয়ে আসে দুই ব্যক্তি। যথারীতি চিতাও জ্বলে। তবে সবই ছিল নাটক। ছবি তোলার পর পোড়ানোর নাম করে ওই ব্যক্তিকে আড়াল করা হয়। যা তাকে (ধর্ষককে) মৃত ঘোষণার প্রমাণ হিসেবে দাঁড় করানো হয়।

ওই ধর্ষকের নাম নিরাজ মোদি। বয়স ৩৯। তিনি একটি সরকারি স্কুলের শিক্ষক। আর তার কথিত শেষকৃত্যে হাজির হওয়া বাকি ব্যক্তির মধ্যে ছিলেন, তার বাবা রাজারাম মোদি ও একজন স্থানীয় কৃষক।

ছেলের শেষকৃত্যের ছবি নিয়ে আদালতে হাজির নিরাজের বাবা রাজারাম দাবি করেন, গত বছরের ২৭ ফেব্রুয়ারি তার ছেলে মারা গেছে।

পুলিশ নিরাজের নামে ২০১৮ সালে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অপরাধে অভিযোগপত্র দেওয়ার ছয়দিন পর এই কাণ্ড ঘটান নিরাজের বাবা। এই ঘটনায় নিরাজকে গ্রেফতারও করা হয়। তবে দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পায় ওই স্কুল শিক্ষক।

গত বছর নিরাজের মৃত্যুর নাটক সাজানোর পরই স্থানীয় প্রশাসন নিরাজ মারা গেছে মর্মে সনদ প্রদান করে। আর সেই সনদের ওপর ভর করেই মামলার ইতি টানে আদালত।

তবে ধর্ষণের শিকার মেয়েটির মায়ের কাছে নিরাজের মৃত্যুর ঘটনাটি সাজানো নাটক মনে হয়। ওই নারী বলেন, ‘যখন আমি শুনলাম নিরাজ মোদি মারা গেছে, আমি জানতাম এটা মিথ্যা। আমি জানতাম সে বেঁচে আছে।’

এরপর শুরু হয়ে ব্যক্তিগত অনুসন্ধান। আর সেই অনুসন্ধানে নিরাজের মৃত্যুর ঘটনার কোনো প্রমাণ পান না ধর্ষণের শিকার হওয়া মেয়েটির মা। তিনি আবার আদালতে যান, দাবি জানান পুনঃতদন্তের। আদালত নিরাজ যে বেঁচে আছে এই মর্মে প্রমাণ দাবি করে।

তদন্ত করা কর্মকর্তা জানান, ‘নিরাজের মৃত্যুর বিষয়ে এমনকি তার স্বজনরাও কিছুই জানে না।’ এ বিষয়ে নিরাজের বাবাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি।

তদন্তে উঠে আসে নিরাজের মৃত্যুর ঘটনাটি সাজানো। এরপর নিরাজের মৃত্যু সনদও প্রত্যাহার করা হয়।

গত বছরের জুলাই মাসেই ফের চালু হয় ধর্ষণ মামলাটি। একই বছরের অক্টোবরে আদালতের কাছে আত্মসমর্পণ করেন নিরাজ। ২০২৩ সালের জানুয়ারিতে তাকে দোষী সাবস্ত্য করে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। করা হয়েছে তিন লাখ রুপি জরিমানা। এছাড়াও প্রতারণার ও অসততার অভিযোগেও সাজা হতে পারে নিরাজের। তার বাবাকেও একই কারণে আনা হয়েছে আইনের আওতায়।

সূত্র: বিবিসি

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ