মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সাতক্ষীরায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফেজ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরা সদরের গোপীনাথপুর এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জুবায়ের হোসেন (১৬) নামের এক হাফেজ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের হোসেন সাতক্ষীরা সদরের ইটাগাছা পূর্বপাড়া এলাকার মুন্না হোসেনের ছেলে। তিনি কোরআনের হাফেজ ছিলেন।

আহতরা হলেন, খুলনা নর্দান ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এমএসসি বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম। সে পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। অপর আহত ব্যক্তির নাম রাহাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুবায়ের মোটরসাইকেলযোগে সাতক্ষীরা থেকে বিনেরপোতা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা সদরের ঋশিল্পীর সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে জুবায়ের নিহত হন। এ সময় ঘটনাস্থলে আরও দুজন গুরুতর আহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেলে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: হিসাম আল কবির জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিতে সদর হাসপাতালে আসেন। আহতদের একজনের নাকের হাড় ভেঙে গেছে, তার অবস্থাও গুরুতর। তাকে সাতক্ষীরা মেডিকেলে রেফার করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, দুর্ঘটনায় ভেঙে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। নিহত ব্যক্তির মরদেহ সদর হাসপাতালে রয়েছে। গুরুতর আহতদের চিকিৎসা চলছে। নিহত ব্যক্তি পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ