সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

নেতানিয়াহুর বিরুদ্ধে এবার সৈন্যদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর-ডানপন্থী সরকারের প্রস্তাবিত বিচারিক সংস্কারের প্রতিবাদে ইসরায়েলে শত শত সেনাসদস্য ও রক্ষণশীল গোষ্ঠীর সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এই বিক্ষোভ বুধবার সকালে লাট্রুন থেকে শুরু হয়। আগামীকাল শুক্রবার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে সেটি শেষ করার পরিকল্পনা রয়েছে। খবর মিডলইস্টমনিটর।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তাল রুশো স্থানীয় ইয়েনেট নিউজকে বলেন, আশা করছি, আমরা কোনো না কোনোভাবে নেতানিয়াহুর এই সংস্কার কার্যক্রম আটকাতে পারব।

যারা বিচার বিভাগীয় সংশোধনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে আমরা কিছু বুদ্ধি দিতে চাই। তারা অবশ্য এরইমধ্যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন এবং এক কথায় তারা বিপজ্জনক।

বিক্ষোভকারীরা দাবি করেন, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের প্রস্তাবিত সংস্কারগুলো ইসরায়েলের সরকার ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসবে। এই সংস্কার প্রস্তাবনাগুলো আইনে রূপ পেলে সুপ্রিম কোর্টের ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হয়ে যাবে। সরকারকে বিচারক বাছাই করার ক্ষমতা দেবে এবং অ্যাটর্নি জেনারেল কর্তৃক মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা নিয়োগের ক্ষমতা শেষ হয়ে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ