সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঘুমের ঘোরে ভয় পেলে যে দোয়াটি পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন: শারীরিক ও মানুষিক বিশ্রামের জন্য পরিপূর্ণ তৃপ্তিদায়ক ঘুম অত্যান্ত প্রয়োজন। কিন্তু অনেকে এমন আছেন যারা শান্তিতে ঘুমুতে পারেন না। ঘুমের ঘোরে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন আর অমনি ভয়ে আঁতকে ওঠেন। আর ভয় পাওয়ার পর সহজে ঘুম আসতে চায় না। ঘুমের মধ্যে ভয় পেলে মানুষিকভবে প্রচণ্ড আঘাতও করে।

এ বিষয়ে জামিয়া রাহমানিয়ার শাইখুল হাদিস ও প্রধান মুফতি, মুফতি মনসূরুল হক  তার রচিত ‘কিতাবুস সুন্নাহ’ বইয়ে উল্লেখ করেছেন, যে ঘুমে ভয় পায় সে ঘুমের পূর্বে অথবা কারাে ভয়ে ঘুম ভেঙ্গে গেলে এ দুআ পড়বে:

أعوذ بكلمات الله التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون.

বাংলা উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত-তাম্মাতি, মিন গাদাবিহি ওয়া ই‘কাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ- শায়াতিনি ওয়া আই-য়া‘হদুরুন।

অর্থঃ আমি আল্লাহ তাআলার কালিমাতে তাম্মার উছিলা দিয়ে তাঁর ক্রোধ, শাস্তি এবং তাঁর বান্দাদের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি এবং শয়তানের ওয়াসওয়াসা ও তার উপস্থিতি হতে পানাহ চাচ্ছি।

সূত্র: তিরমিযী হাদীস নং ৩৫২৮/ মুসনাদে আহমাদ, হাদীস নং-৬৬৯৬।

এ এ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ