সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

একুশে গ্রন্থমেলা : বই কেনার ক্ষেত্রে দুই গবেষক আলেমের পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

চলছে একুশে বইমেলা ২০২৩। বইমেলা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে বাঙালির প্রাণের মেলা, সাংস্কৃতিক, ইতিহাস ও ঐতিহ্যের মেলায়। প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গন ও সোহরাওয়ার্দী উদ্যানে জমে ওঠে বইপ্রেমীদের এই মিলনমেলা। আসেন লাখো পাঠক-ক্রেতা। কেনাবেচা হয় কোটি কোটি টাকার বই। বইমেলায় আগত ক্রেতাগণ বই কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবেন? কেমন বই দিয়ে সাজাবেন নিজের গ্রন্থাগার? এ বিষয়ে কথা বলে ছিলাম দেশের দুই শিক্ষাবিদ আলেম ড. আফম খালিদ হোসেন ও মাওলানা শরীফ মুহাম্মদ এর সঙ্গে।

ড. আফম খালিদ হোসেনের মতে বইমেলায় আগত পাঠক-ক্রেতারা সীরাতে রাসুল সংগ্রহকে প্রাধান্য দিতে পারেন। কেননা রাসুলের সীরাতে রয়েছে জীবন গড়ার পাথেয়। এছাড়া মানসম্মত ছোটগল্প, কবিতা, উপন্যাস সংগ্রহ করার পাশাপাশি যুবকদের চরিত্র নির্মাণ হয় যেসব বইয়ে সেসব বইও কেনা যেতে পারে।

‘বেশকিছু ইসলামী প্রকাশনা এবারের বইমেলায় স্টল পেয়েছে, তারা বিদেশি বিদগ্ধ গবেষকদের বইগুলো মানসম্মত অনুবাদ করে বইমেলায় আনছে। জীবন গঠনের জন্য এসব বইয়ের কোনো তুলনা হয় না। নজরুল, ফররুখ, কায়কোবাদ, ইসমাইল হোসেন সিরাজীর বইয়ের কথা তো আর বিশেষভাবে বলতে হয় না। তারা বাঙালি পাঠকের হৃদয়ে বাস করছেন বহু যুগ ধরে।’ -যোগ করেন এই গবেষক আলেম।

তিনি পরামর্শ দেন, ইতিহাস নির্ভর বই কেনার ক্ষেত্রে এমন ব্যক্তিদের বইকে প্রাধান্য দেয়া উচিৎ যারা আমাদের জাতিসত্তার নির্মাতা। এদের মধ্যে আছেন হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমীর, দুদু মিয়া প্রমূখ।

গবেষক আলেম মাওলানা শরীফ মুহাম্মদ বলেন, বই কেনার ক্ষেত্রে বোধ, বিশ্বাস, জ্ঞান ও রুচিকে উন্নত করে এমনসব বই কেনা উচিৎ। অনেকেই মনে করেন, ‘ধর্মীয় বিষয় পালন করে চললে হয়তো আমাকে শুধু ইসলামের বিধানগত বইগুলোই পড়তে হবে। অন্য বই পড়া যাবে না।’ বিষয়টি কিন্তু এমন নয়। ধর্মীয়ভাবে দৃষ্টিকটূ এমন বই ছাড়া সাহিত্যমানে উত্তীর্ণ বই কিন্তু সংগ্রহ করা যেতেই পারে। এছাড়া এমনকিছু বই আছে যেগুলো সরাসরি ধর্মীয় বই নয়, আবার ধর্ম বিরোধীও নয়। বলা যায় মাঝামাঝি। এর মধ্যে থাকতে পারে গল্প, কবিতা, উপন্যাস, ছোটগল্প ইত্যাদি। বৈধ বিনোদনের জন্য এসব বইও সংগ্রহ করা যেতে পারে।<