সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাসের হারে এগিয়ে মাদ্রাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। যেখানে পাসের হারে এবার এগিয়ে আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় এ ফল প্রকাশ করা হয়।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে, পাসের হারে এবার এগিয়ে আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আর সর্বোচ্চ জিপিএ-৫ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

মাদরাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২ শতাংশ। পাসের হারে পরের অবস্থানে কুমিল্লা ৯০ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে, জিপিএ-৫ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ