বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জাতিকে মুক্তি দিন : মুফতী ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্তের মানুষ অঅসহায় হয়ে পড়েছে। সরকার দলীয় লোকজন বাজার সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কারণে সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। আর এর খেসারত দিচ্ছে জনগণ। এভাবে একটি দেশ চলতে পারে না। অপরদিকে বার বার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার জনগণকে শোষণ করছে। জনগণের প্রতি সরকারের কোন প্রকার দায়বদ্ধতা আছে বলে মনে হয় না।

সোমবার (৬ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন ২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমীর এসব কথা বলেন। শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি অধ্যাপক বেলায়েত হোসেন।

মুফতী ফয়জুল করীম আরো বলেন, সরকার যেনতেন ভাবে পুনরায় ক্ষমতায় যাওয়ার ফন্দি ফিকির করছে। কিন্তু সরকারের সে স্বপ্নসাধ জনগণ পুরণ করতে দেবে না।

তিনি বলেন, জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জাতিকে মুক্তি দিন।

সম্মেলনে ২০২৩-২৪ সেশনের জন্য অধ্যাপক বেলায়েত হোসেন সভাপতি পূননির্বাচত হন এবং সহ সভাপতি হাজী আজিজুল হক মল্লিক, সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামকে নির্বাচিত করেন। পরে প্রধান অতিথি দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ