মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ব্রাহ্মণবাড়িয়া-২ নিখোঁজ প্রার্থী আসিফের খোঁজ মিলেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের খোঁজ মিলেছে।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘আবু আসিফ আহমেদ নিখোঁজ থাকার বিষয়ে তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এরপর থেকে পুলিশ তাঁর খোঁজ করছিল।’

পুলিশ সুপার বলেন, ‘জিডি তদন্তের ক্ষেত্রে বৃহস্পতিবার আসিফ আহমেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, আসিফ রাজধানীর বসুন্ধরার বাসায় আছেন। তিনি শিগগিরই ব্রাহ্মণবাড়িয়া আসবেন। এখানে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে কি হয়েছিল, কোথায় গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন।’

গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি আবু আসিফ আহমেদ। এ ঘটনায় ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন্নিসা মেহেরুন স্বামীর সন্ধানের দাবিতে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেন। পরে আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরিও করেন তিনি।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে বুধবার। এ আসন থেকে পদত্যাগ করা সংসদ সদস্য ও বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আবদুস সাত্তার ভূঞা ফের বিজয়ী হয়েছেন।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ