শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে খাবারে হাড় সুস্থ রাখবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাড় সুস্থ রাখতে প্রয়োজন হয় ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়াম। এ সব খনিজের অভাব মেটাতে চাইলে আপনাকে অবশ্যই পাতে রাখতে হবে লেবু, কলার মতো খাবার। এছাড়া এমন কিছু খাবার রয়েছে যা খেলে হাড় শক্ত হবে।

জেনে নিন এমন কয়েকটি খাবার যা হাড়কে শক্তিশালী করে তুলতে পারে:

কলা হাড়ের জন্য ভালো: কলার মধ্যে রয়েছে ভালো পরিমাণে ম্যাগনেশিয়াম। বলা হয় যে, ম্যাগনেশিয়াম হাড়ের জন্য খুবই প্রয়োজনীয়। তাই হাড় থেকে শুরু করে দাঁতের জন্য এ খাবার ভালো। এবার প্রতিদিন আপনি কলা খেতে পারেন। তবেই ভালো থাকতে পারবেন। এমনকী কমবে হাড়ের দুর্বলতা।

​পালং শাক: আসলে শাকের মধ্যে রয়েছে অনেকটা পরিমাণ ক্যালশিয়াম। তাই হাড় ও দাঁতের জন্য ভালো এ খাবার। পালং শাকের মধ্যে রয়েছে অনেকটা পরিমাণে ক্যালশিয়াম। বলা হয়ে থাকে, এককাপ সিদ্ধ পালং শাকে শরীরের প্রয়োজনীয় প্রায় ২৫ শতাংশ ক্যালশিয়াম থাকে। এ ছাড়া এতে রয়েছে ভিটামিন ‘এ’ এবং আয়রন।

বাদাম: বাদামে রয়েছে অনেকটা পরিমাণে ক্যালশিয়াম। এ ছাড়া এরমধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ও ফসফরাস। এটা হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো। এই ম্যাগনেশিয়াম হাড়ের ক্যালশিয়াম প্রবেশে সাহায্য করে। তাই চিন্তার কারণ নেই।

দুগ্ধজাত খাবার: বিভিন্ন দুগ্ধজাত খাবারে রয়েছে অনেকটা পরিমাণে ক্যালশিয়াম। দুধ, দই, চিজে রয়েছে ভালো পরিমাণে ক্যালশিয়াম। তাই এ খাবার আপনি নিয়মিত খান। এ খাবার খেতে পারলে অ্যন্যান্য খাদ্যগুণও মেলে।

কমলা লেবু: কমলা লেবু খেলে শরীর ভালো থাকতে পারে। এ খাবারে রয়েছে অনেকটা পরিমাণে ভিটামিন ডি। এ ছাড়াও দেখা গেছে, নিয়মিত কমলা লেবু খেতে পারলে অস্টিওপোরোসিসের সমস্যা কমে।

এছাড়া ভিটামিন ‘ডি’ কিন্তু হাড়ের জন্য প্রয়োজনীয়। দেখা গেছে, খাবার থেকে ভিটামিন ডি বেশি পরিমাণে পাওয়া যায় না। সেই জন্য সূর্যের আলো থেকে পাওয়া যেতে পারে এ ভিটামিন। তাই সারা দিনে অন্তত কিছুটা সময় রোদে কাটান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ